সিএমপি অতিরিক্ত কমিশনার পদে রদবদল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে মাসুদ আহাম্মদকে। তিনি ঢাকার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত। গত সোমবার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুব রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। একই আদেশে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক বদলি করা হয়েছে। গত বছরের ১৩ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এম এ মাসুদ মেট্রোপলিটন পুলিশে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় হতাহত ২
পরবর্তী নিবন্ধশ্বশুর বাড়িতে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ