দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। তাদের মধ্যে সাতজনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এ বছর ঢাকার বাইরে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০০ জনে। এডিস মশাবাহিত এ রোগে এ পর্যন্ত এ বছর দেশজুড়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হলো। এদের মধ্যে ঢাকায় মারা গেছেন ৭৮৪ জন। খবর বিডিনিউজের।













