বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল ’ শীর্ষক জাতীয় সেমিনার আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা ইস্কাটন রোড সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। সূচনা বক্তব্য রাখবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
ডিডিও কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নেতৃবৃন্দ ও সমিতির সাড়ে ৪ হাজার সদস্য ছাড়াও সংযুক্ত থাকবেন বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, প্রকৌশলীসহ নানা শ্রেণীপেশার প্রতিনিধি। প্রেস বিজ্ঞপ্তি।














