শোক প্রকাশ

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪৫ পূর্বাহ্ণ

ভৈরব স্টেশনে যাত্রীবাহী এগারো সিন্ধুর ও মালবাহী ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দ গতকাল এক যৌথ শোকবার্তায় উক্ত দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ অর্থনীতি সমিতির সেমিনার কাল
পরবর্তী নিবন্ধমহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ