জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা দুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন। বিগত ১৫ বছর আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকাকালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ হয়রানি ও নির্যাতনের শিকার হয়নি। আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্গাপূজা উপলক্ষে ১৭ ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের অসহায় দরিদ্র ১৪ হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, উপজেলা আ’লীগের সহ সভাপতি জিতেন কান্তি গুহ, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহফুজুল হক হাফেজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুলু, হাইদগাঁও স্কুলের সভাপতি হামিদ আলী, উপজেলা পূজা পরিষদের সভাপতি মাধাই চন্দ্র নাথ, আ’লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা আবুল হাসনাত ফয়সাল, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে, ইউপি সদস্য রনজিত কুমার চৌধুরী, টিটু দেব, ফয়জুল আবেদীন সজিব, যুবলীগ নেতা কাজি কাদের, ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন অভি, সুশীল দেবনাথ, কাজল চৌধুরী প্রমুখ।











