উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সামপ্রদায়িক সমপ্রীতি কাজে লাগাতে হবে

সদরঘাটে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সামপ্রদায়িক সমপ্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে বিদ্যমান সামপ্রদায়িক সমপ্রীতি কাজে লাগাতে হবে। এ অর্জন যাতে বিনষ্ট না হয় সেজন্য শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।

গতকাল শুক্রবার বিকেলে সদরঘাটস্থ ৭১ ক্লাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে বস্ত্র বিতরণ ও বিভিন্ন মণ্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন। সভাপতিত্ব করেন কাউন্সিলর নিলু নাগ। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর আতাউললা চৌধুরী, আলকরণ ওয়ার্ড আ’লীগ সভাপতি রুহুল আমিন তপন, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, ৩০ নং ওর্য়াড আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম পেয়ারু, ঐক্য পরিষদে মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত। মো. ইউনুসের পরিচালনায় বক্তব্য দেন, এনামুল হক মিলন, সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি আলী মিন্টু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন ওর্য়াডের পূজা মণ্ডপের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় দুই হাজার নারীপুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন