সাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেম্‌সের পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাসব্যাপী ইনডোর গেম্‌সের পুরস্কার বিতরণ গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমিটির আহবায়ক ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে ও ক্রীড়া বিভাগের ইন–চার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর পরিচালক প্রফেসর আশুতোষ নাথ, স্পোর্টস কমিটির সহ–আহবায়ক আলী একরামুল হক রমি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারি পরিচালক এবিএম রাশেদুল হাসান প্রমুখ। ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মাসব্যাপী ইনডোর গেম্‌স এ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী–শিক্ষক, কর্মকর্তা–কর্মচারি অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল চেয়ারম্যান কাপ স্নুকারে আরশাদ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি লিটন-তানজিদের