দারুল উলুম মাদরাসার তালিম অনুষ্ঠান

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দারুল উলুম কামিল মাদরাসার হেফজখানা দেশ সেরা হবে বলে মন্তব্য করেছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গত বুধবার দারুল উলুম মাদরাসা জামে মসজিদে হেফজখানার তালিম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।

এ সময় সুজন বলেন, পবিত্র কুরআনই হচ্ছে মানবতার মুক্তির সনদ। সন্তানের প্রথম শিক্ষাটা কুরআন দিয়ে শুরু হয়। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরা হাফেজ হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, হিফয বিভাগের প্রধান মাওলানা আহমদুর রহমান নদভী, আরবি প্রভাষক মাওলানা মুনির উদ্দীন, ছবক প্রদান করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। এ সময় মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় একজনের সাত বছরের দণ্ড
পরবর্তী নিবন্ধইউনূসকে নিয়ে বিবৃতি প্রত্যাহারে ওবামাদের চার আইনজীবীর চিঠি