লায়ন আশরাফুল আলম আরজুকে সংবর্ধনা

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ–কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক ইনসাফি হান্না, সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম আমজাদ হোসেন, একাউন্টস অফিসার আকলিমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা ফারহান সিরাজ চৌধুরী, মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইরফানুল আলম প্রমুখ। উল্লেখ্য, লায়ন আশরাফুল আলম আরজু চট্টগ্রাম আইন কলেজের ছাত্রলীগের সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের সাবেক কেবিনেট সেক্রেটারী ছিলেন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর ও লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ–এর সেক্রেটারি এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও চট্টগ্রাম লায়ন্স আই ইনিস্টিটিউট অ্যান্ড হসপিটালের সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ৭৬ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধভেসে আসা কাঠ নিয়ে সংঘর্ষ, ফটিকছড়িতে যুবক নিহত