চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন নৌকার পক্ষে বিভিন্নস্থানে গণসংযোগ

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নাসিরাবাদ : চট্টগ্রাম১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর পক্ষে ভোট প্রার্থনা করে নাসিরাবাদে ঘরে ঘরে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। গতকাল নাসিরাবাদে জাকির হোসেন রোড় বাইলেনস্থ চৌধুরী বাড়ি, আজিজ ভিলা, শহরআলীর বাড়ি, জাফর আহমেদের বাড়ী, বোচন মিয়ার বাড়ি, খান বাড়ি, হাওলাদার বাড়ি, মো. কোম্পানি বাড়ি, সেকান্দর বাপের বাড়ি, অলি বাপের বাড়ি, লেদু সওদাগর বাড়ি, ফয়েজ আহমেদ বাড়ি, নেয়ামত আলীর বাড়ি, ওমেন কলেজ মোড়, গার্লস স্কুল গল্লি, গনি মিয়ার কলোনী, হামিদ সর্দার কলোনী, সোবাহান কলোনী, চাঁন মিয়া কলোনী, মুজিব কলোনী, সিদ্দিক কলোনী, সিএন্ডবি কলোনী, আপন নিবাস গল্লি, শান্তিধারা আবাসিক এলাকায় সুফিয়া কলোনীসহ আশেপাশে বাড়িগুলোতে প্রচারপত্র বিতরণ ও কুশল বিনিময় এবং ভোট কেন্দ্রে গিয়ে নৌকার প্রতীকে ভোট সকল ধরনের ষড়যন্ত্রের জবাব দেওয়ার অনুরোধ জানান। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক চৌধুরী, মাহমুদুল হক, দাউদুল ইসলাম ডেনী, সাজ্জাদ হোসেন টিপু, ডা. সুব্রত কুমার নাথ, শওকত আলী, আলী আর খান মুরাদ, শাখাওয়াত হোসেন অপু, মাহের আসেদ বাবু, মানিক হোসেন, ইব্রাহিম সাজিদ, আজিজুর রহমান, রমজান আলী মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন রুবেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ : চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন যুবলীগ নেতা নুরুল আজিম রনি। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের মুন্সি পুকুর পাড়, আরাকান হাউজিং সোসাইটি, পাখির দোকান, কাতালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে গণসংযোগ শেষ হয়। এতে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, মহিউদ্দিন সানি, এম এইচ মিঠু, কুতুব উদ্দিন, সালাউদ্দিন সুলতান সবুজ, সোহেল মাহমুদ সেলু, আশেকুন নবী, মামুনুর রহমান, মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম, শাহাজাদা চৌধুরী, এম আর হৃদয়, শাহাদাৎ সালাম শাওন, তানভীর মেহেদী মাসুদ, আরিফ উদ্দিন, দিদারুল আলম সুমন, নোমান চৌধুরী রাকিন, হৃদয় ইউসূপ, মিনহাজ চৌধুরী, আরাফাত হোসেন, ইব্রাহিম রুবেল, জহিরুল ইসলাম, মো. রিমন, সাকিব আহমেদ চৌধুরী, আরশাদ মিশন, ইমরান হোসেন জিকু, শাকিল মাহমুদ, মো. জিহাদ মোহাম্মদ আরিফ উদ্দিন, আতিক হোসেন, আসিফ তুষার, নাবিল হোসেন প্রমুখ। চট্টগ্রাম১০আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে নাসিরাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ১৮ আহ্বায়ক শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কমল বড়ুয়া ও সদস্য সচিব ওমর গণি এম ই এস বিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মহসীনের উদ্যোগে বাদ জুমা শুক্রবার নাসিরাবাদ সি,এন্ড বি কলোনি জামে মসজিদ জুমাবার মুসল্লিদের সরাকার উন্নয়ন মুলক তথ্যচিত্র লিবলেট ও ১০ আসনে উপ নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মুসল্লিদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহিউদ্দিন বাচ্চুকে নৌকা মার্কায় মূল্যবান ভোট দেয়ার আহ্বান জানান। লিফলেট বিতরণের উপস্থিত ছিলেন মো. শাহ আলম, মো. সেলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মো. মাহবুবুল আলম, নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, মো. মাহামুদ, মো. শামসুল আরফিন, মো. এয়াকুব, মো. শাকিল, মো. জাবেদ, মো. ফাহিম প্রমুখ।

মহানগর শ্রমিক লীগ : চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে গণসংযোগ করেছেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু। গত ২৫ জুলাই পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও পরে পাহাড়তলী রেলওয়ে বাজার, মাছ বাজার, কাঁচা বাজার, চাল গল্লি, দিল্লি লাইন, পাহাড়তলী স্টেশনে গণসংযোগ করেন তিনি। এ সময় আবুল হোসেন আবু উন্নয়ন, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রতীক নৌকায় ভোট দানের আহ্বান জানিয়ে পাহাড়তলী বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, কামাল উদ্দিন বাদল, শাহজাহান সাজু, জসিম উদ্দিন, মাহবুবুর রহমান লিংকন, মোস্তাফিজ, মো. মানিক, মমতাজ মিয়া, সুমন হাওলাদার, আব্দুল জলিল, আবুল বশর, মো. বাচ্চু, নাসির উদ্দিন, সাইফুদ্দিন মানিক, মো. আলাউদ্দিন, আলী হোসেন, মো. রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ ওয়ার্ড কৃষক লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধ‘জীবন রক্ষা ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি’