রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। গতকাল বুধবার জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান অতিথি বলেন, বন উজাড় হওয়ার কারণে মাটির টপ সয়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টি কমে যাচ্ছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। মানব জাতিকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে বেশি বেশি। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বন বিভাগের প্রধান সালেহ মোহাম্মদ শোয়েব খান। এর আগে সকালে বন বিভাগের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃক্ষমেলার উদ্বোধন করেন আগত অতিথিরা।










