চসিকের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আহলে বায়েতে রসূল (সা.) স্মরণে শোহদায়ে কারবালা উপলক্ষে হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সমাজের নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্য বিতরণ শুরু করেছেন। তিনি গতকাল বুধবার নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে এবং ২৫নং ওয়ার্ডের দুলহান কমিউনিটি সেন্টারে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন পৃথিবীর মানুষ ইয়াজিদকে ঘৃণা ও ধিক্কার দিবে। পরে তিনি গরীব, দুস্থ ও অসহায় মানুষদের যাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ জাকারিয়া। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, সিরাজুল ইসলাম, সেলিম মিয়া, মহসিন মোরশেদ টিপু, সামসুদ্দিন, এনামুল হোসেন, রেজাউল করিম, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, মো. শাহজাহান, মো. আজাদ, মো. জাবেদ, মো. আলী, বাদশা আলম প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাসেদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।











