উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ সরোয়ার আলমগীরসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তর জেলা ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর কাজীর দেউড়ি হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ কার্যালয়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন আনছুর উদ্দিন, সৈয়দ ছাবের, মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, কাজী সেলিম, আবু বক্কর, মহসিন উদ্দিন, সন্দ্বীপ নুরুউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











