শেষ হলো শর্টফিল্ম উপলব্ধির শ্যুটিং

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

শেষ হলো নাসরীন হীরা পরিচালিত শর্টফিল্ম উপলব্ধির শ্যুটিং। স্কুলগামী দুই শিক্ষার্থী ভাইবোনের দুজন ক্ষুধার্ততৃষ্ণার্ত ভিক্ষুকের প্রতি সহানুভূতি নিয়েই এই শর্ট ফিল্মটির চিত্রনাট্য। নাসরীন হীরার গল্প ও চিত্রনাট্যে অভিনয় করেন ইয়াসিননুরইসলাম ওহি। রাবেয়া জামান এঞ্জেলা, মুরাদ হাসান ও সায়েম উদ্দীন। সিনেমাটোগ্রাফার ছিলেন তানভীর রহমান। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় শর্টফিল্মটি পরিচালকের নিজস্ব ইউটিউব চ্যানেল নাসরীন হীরাতে জুলাই মাসে প্রকাশ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির মিলনমেলা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু