চবি গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে গত ১ জুলাই গাজীপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়। চবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) লুৎফর রহমান বাবুর সঞ্চালনায় মিলনমেলায় উপস্থিত ছিলেন চবি আরবী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মফিজ উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম জিয়াউর রহমান সোহেল, সমিতির প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল হক, সমিতির সাবেক সভাপতি মো: আনোয়ার সাদাত প্রমুখ। স্মৃতিচারণ করেন শিমুল, রিপন, জহির, জনি আখন্দ, হাসান, সুমন ঘোষ, ইব্রাহিম খলিল, মাহফুজ, আল আমিন, জোবায়ের, জাহাঙ্গীর, এরশাদ, রাশেদ, মুস্তাফিজ, মারুফ, ইকবাল, কবির, তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












