শেষ হলো নাসরীন হীরা পরিচালিত শর্টফিল্ম উপলব্ধির শ্যুটিং। স্কুলগামী দুই শিক্ষার্থী ভাইবোনের দুজন ক্ষুধার্ত–তৃষ্ণার্ত ভিক্ষুকের প্রতি সহানুভূতি নিয়েই এই শর্ট ফিল্মটির চিত্রনাট্য। নাসরীন হীরার গল্প ও চিত্রনাট্যে অভিনয় করেন ইয়াসিন–নুর–ইসলাম ওহি। রাবেয়া জামান এঞ্জেলা, মুরাদ হাসান ও সায়েম উদ্দীন। সিনেমাটোগ্রাফার ছিলেন তানভীর রহমান। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীরের সার্বিক সহযোগিতায় শর্টফিল্মটি পরিচালকের নিজস্ব ইউটিউব চ্যানেল নাসরীন হীরাতে জুলাই মাসে প্রকাশ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।













