নগরীর বহদ্দারহাটের ফরিদার পাড়া এলাকায় গত শনিবার সন্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালখালী উপজেলার উত্তর করলডেঙ্গা এলাকার মধু চৌধুরীর ছেলে। বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় বাস করতেন তিনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ডিস লাইনের কাজ করার সময় তাপস বিদ্যুৎস্পৃষ্ট হয় তাপস। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।














