সিএসইতে লেনদেন ১৮.৪৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৮.৪৯ কোটি টাকা। ৬,৬০১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৩.৩০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৯.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬৬৭.৪৯ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ৫.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.২৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭২.৬২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১০.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৭৪১.২৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৭,৪৭৩.১৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৬,৩৭৬.৩২ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ১০৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৯২ টির।

পূর্ববর্তী নিবন্ধগোলরক্ষক মহসিনের পাশে বিসিবি
পরবর্তী নিবন্ধপ্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান