কানে গিয়ে সারা বললেন, আমাকে জেব্রার মতো লাগছে

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:১৯ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। প্রথমবারে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি। গত ১৬ মে ৭৬তম এ আসরের পর্দা ওঠে। উদ্বোধনী দিনে কানের লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী। জাকজমক এ অনুষ্ঠানের পয়লা দিনে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি লুকে দ্যুতি ছড়িয়ছেন নবাব–কন্যা। নজর কেড়েছেন রাতের পার্টিতে। এসব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছে সারা আলীর ক্যাপশন। ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেন, ‘জেব্রার মতো লাগছে। তবে কেউ আমার সীমা লঙ্ঘন করবেন না।’

পূর্ববর্তী নিবন্ধবাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শাহীন সামাদ
পরবর্তী নিবন্ধনতুন গান নিয়ে আসছে‘আর্বোভাইরাস’