মোছলেম উদ্দিন ও নুরুল আলম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী

বোয়ালখালীতে স্মরণসভায় বক্তারা

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে গতকাল শুক্রবার এম এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলমের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে ও নিবার্হী পরিচালক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, উপজেলা

পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (রাজা), স্ট্যান্ডার্ড

ব্যাংকের পরিচালক জাহেদুল হক, থানার ওসি আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবছার উদ্দিন সেলিম, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শামীম আরা বেগম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী শারমিন সুমি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক কর্মী। পরে মোনাজাত পরিচালনা করেন উসমানিয়া দরবার শরীফের পরিচালক শাহজাদা এস এম কাজেম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগর্হিত কাজ থেকে বিরত থাকাই মাহে রমজানের শিক্ষা
পরবর্তী নিবন্ধজনবহুল স্পট সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেব