গর্হিত কাজ থেকে বিরত থাকাই মাহে রমজানের শিক্ষা

আর্টিলারি মোড় গাউসিয়া কমিটির ইফতার মাহফিলে বক্তারা

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

দুনিয়াবি স্বার্থ হাসিলের প্রতিযোগিতা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সকল ধরনের গর্হিত কাজ ত্যাগ করতে হবে। তবেই ঈমানে পরিপূর্ণতা আসবে। আর মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে গর্হিত কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। সেই সাথে সম্প্রীতির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনকেও বলীয়ান করে।

 

১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন আর্টিলারি মোড় ইউনিট গাউসিয়া কমিটির ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গতকাল ১৫ রমজান ইউনিট গাউসিয়া কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল আর্টিলারি মোড়ে এমএ মঞ্জিলে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে

এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সোহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আবু, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মুস্তাফা, মো. ফারুক, বাবলু, শাহাদাত হোসেন, কামরুল আহসান কাউছার, শাহনেওয়াজুল করিম, জিয়াউল হাসান, জাকির হোসেন, মো.সামশুল হক সাদী, জহির উদ্দিন তপন, শাহজান, মো. শাহিন, আবুল হোসেন, আমিন, হুমায়ন কবীর, সাহাবুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসডিজি অর্জনে নারীর শ্রম ওমেধা কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন ও নুরুল আলম ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী