চট্টগ্রাম–৮ উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, এলাকার জনবহুল স্থান তথা বিভিন্ন শপিংমলের আশপাশে অপরাধীরা ওঁৎ পেতে থাকে এবং সুযোগ বুঝেই এরা নিরীহ জনসাধারণের উপর চড়াও হয়। ফলে এদের অশুভ শিকারে পরিণত হয়ে অনেকেরই সর্বস্ব খোয়াতে হয়। আবার স্কুল– কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এবং মহিলাদের অবাঞ্চিত ইভ টিজিংয়ের শিকার হতে হয়। ফলে সাধারণের যাতায়াত কোনোভাবেই নির্বিঘ্ন হয় না। তাই নির্বাচিত হলে এলাকার জনবহুল স্পটসমূহ ক্রমান্বয়ে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যকর উদ্যোগ নেয়া হবে।
গতকাল শুক্রবার বাদে জুমা তিনি চান্দগাঁও, মোহরা, মৌলভীবাজার, কর্ণফুলী ও কামাল বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মুহাম্মদ কাউসার, মাওলানা মোরশেদুল আলম, নুরুল আবছার, শহিদুল ইসলাম, ইসকান্দর, জালাল উদ্দীন, মাওলানা রফিক, কফিল উদ্দিন রানা, কামরুল হাসান শাকিল, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ কাউসার, আল আমিন, শহিদুল ইসলাম, কামরুল হাসান, আবু বকর, মুহাম্মদ রিয়াদ, জুয়েল, মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












