আমাদের দেশ

মিথেব পালিত ববি (৩১,১০১) | বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

সুজলা–সুফলা, শস্য–শ্যামলা

এই আমাদের দেশ,

প্রিয় বাংলাদেশ।

ধান ধান্যে ভরা মাঠ

এই আমাদের দেশ,

প্রিয় বাংলাদেশ।

আমাদের দেশের মেঠোপথে

রাখাল বালক বেড়ায় হেঁটে,

গাছতলাতে বাজায় বাঁশি

দেশের কথা তার যে ঠোঁটে।

মাঠে–ঘাটে, নদীর ধারে

চারিদিকে ফুলের মেলা,

আকাশে–বাতাসে রঙ ছড়িয়ে

প্রকৃতিতে করছে খেলা।

এই আমাদের দেশ,

প্রিয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধমারিয়ানা ট্রেঞ্চ