ইভ্যালিকে দেওয়া টাকা ফেরত পেলেন ১৪ গ্রাহক

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

আলোচিত ই–কমার্স সাইট ইভ্যালির গ্রাহকদের যে টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল, তা ফেরত দেওয়া শুরু হয়েছে দেড় বছর পর।বাণিজ্য মন্ত্রণালয়ের ই–কমার্স সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আলী গতকাল সোমবার জানান, গত ১২ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করার পর এ পর্যন্ত ১৪ জন গ্রাহকের এক লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

ইভ্যালির গ্রাহকদের মোট ২৫ কোটি টাকা আটকা আছে পেমেন্ট গেটওয়েতে। এর মধ্যে ১৭ কোটি ৬৯ লাখ টাকা এমএফএস নগদে, ৪ কোটি ৯১ লাখ টাকা বিকাশে এবং ৩ কোটি ৪০ লাখ টাকা এসএসএলে আটকা আছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক চেয়ারম্যান আলী আজমের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ১৫ মার্চ চসিক ঘেরাও কর্মসূচি সফল করুন