বনফুল ২য় বিভাগ ফুটবল লিগের ফলাফল

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

 

বনফুল সিজেকেএস–সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম খেলায় মাদারবাড়ি শোভানিয়া ক্লাব ১–০ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। দিনের ২য় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ ২–০ গোলে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবকে পরাজিত করে। আজ সকাল ৯টায় পাইরেট্‌স অব চিটাগাং বনাম সাউথ এন্ড ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্যালেস্টাইনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস বনাম বাস্তবতা
পরবর্তী নিবন্ধঅবনমন থেকে রক্ষা পেলো লাকী স্টার