ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা ৭নং ওয়ার্ড শাখার সভাপতি, জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহজাহান চৌধুরী (৪৬) গতকাল রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজে জানাযা গতকাল শনিবার বাদ জোহর মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী, শহিদুল ইসলাম, খলিলুর রহমান নিজামী, আলমগীর বঈদী, মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, মাজহার হেলাল, দিদারুল ইসলাম শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












