সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সংঘটিত লালবোর্ট দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম।গত শনিবার নগরীর হালিশহরস্থ এল ব্লকের মোহাম্মদীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট এম এ বারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলমের সঞ্চালনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে ট্রাজেডিতে নিহত ১৮জন নাগরিকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম দুলাল, মো. মনিরুল মাওলা রিপন, অ্যাডভোকেট মুস্তফা, মো. আলাউদ্দিন, রফিকুর রহমান, আব্দুল কাদের টিটু, আব্দুল হান্নান, নুরুল আবসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










