রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাঁশখালীর কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। পৌরসভার জলদী মিয়ার বাজার ও সদর এলাকার বাজারে গতকাল সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে মূল্য তালিকা না থাকার কারণ ও বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে ১০ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রি করার কারণে ৩ রেস্টুরেন্ট মালিককেও অর্থদণ্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাজার মনিটরিংয়ের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










