সময়ের মূল্য তন্ময় বড়ুয়া চৌধুরী (৩২,১৭২) | বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ সময়ের মন বড়ই পাষাণ দাঁড়ায় না যে কখনো, সারাদিন শুধু ছুটেই চলে পিছুটান নেই যে কোনো। ট্রেনের মতো চলছে ছুটে ডান-বাম না তাকায়, অবিরাম শুধু ছুটেই চলে সবকিছু পিছু যায়। সময় কখনো থেমে থাকে না এগিয়ে চলাই কাজ, সময়কে যারা মূল্য দিয়েছে তারাই সফল আজ।