সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গনে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ঐকান্তিক প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার ১০ লক্ষ ৫০ হাজার টাকার ২১টি চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সহকারী কমিশনার (ভূমি) সজীব রুদ্র, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, রুপ কুমার নন্দী খোকন, আবুল কালাম, ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দিন, সাইদুর রহমান দুলাল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু, মো. ইদ্রিস, মো. ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













