মহানগর মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা গত সোমবার বিকেলে লালখানবাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা আলম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগের সহ সভাপতি সেলিনা খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগনেত্রী আঞ্জুম বেগম, নুসাইবা রহমান, ইশিতা আজিজ, লামহা ইসলাম, সুমাইয়া জাহান, মাসরুকা সুলতানা ,আফিফা বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এদেশের গণতন্ত্র, ভোটাধিকার, ভাত ও আইনের শাসন ফিরিয়ে আনতে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি স্বদেশে ফিরে এসেছেন বলে বাংলাদেশ আজ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধ২০ তরুণ-তরুণী আটক হোটেল সিলগালা