করোনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার মো. আসলাম খাঁন এসব সামগ্রী বিতরণ করেন। গতকাল মঙ্গলবার এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট রাঙ্গুনিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে ৭ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, তৈল, লবণ, চিনি ও আধাকেজি সুজি। রাঙ্গুনিয়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।












