পাহাড়তলী গণহত্যা দিবস ও শহীদ বুদ্ধিজীবী আলী করিমের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও নৈতিক স্কুলের শিক্ষার্থী ও বস্তিবাসীদের মাঝে ইফতার বিতরণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চবির সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন-এস এম লিয়াকত হোসেন, শিক্ষক তৌহিদ, বিপ্লব প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের কাছে চির অনুস্মরণযোগ্য। আজ থেকে ৫০ বছর আগে এই পাহাড়তলী অঞ্চলে সেদিন মুক্তিযোদ্ধারা যেভাবে গণহত্যার শিকার হয়ে জীবন বিসর্জন দিয়েছে তা সত্যি মহান দেশপ্রেমের জন্য আত্মত্যাগ বটে। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। সভাপতির বক্তব্যে বলেন দীর্ঘ কয়েক যুগ ধরে পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের জন্য আমি আন্দোলন করে আসছি। আশা করছি সরকার এ বিষয়ে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাদুঘর স্থাপনাসহ বধ্যভূমি সংরক্ষণে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।











