‘খলচরিত্রে অভিনয় করলেও এটিএম শামসুজ্জামান ছিলেন ধর্মভীরু মানুষ’

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামানের শোকসভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, বাংলা সিনেমা ও নাটকে সৃষ্টিশীল মৌলিক ধারার সফল অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান। সারাজীবন তিনি খল চরিত্রে অভিনেতা হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে তিনি ছিলেন ধর্মভীরু ও একজন সৎ মানুষ। প্রকৃত দেশপ্রেমিক হিসেবে তার অনুপম চরিত্র অতুলনীয়। প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে এটিএম শামসুজ্জামানের অবদান অনিস্বীকার্য। গত শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, ফজল আহমদ, সনজীত আচার্য্য, এস এ রহিম, ফারুক হাসান, আলী আহমেদ শাহিন, সৈয়দ দিদার আশরাফী মাইজভাণ্ডারী প্রমুখ। বক্তারা অভিনেতা এটিএম শামসুজ্জামানের নামে এফডিসির একটি স্যুটিং ফ্লোর নামকরণ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ২ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন