ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ উদ্দিন আরাফ মাত্র আট মাসে পবিত্র কোরান হিফজ সম্পন্ন করেছে। গত ৯ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আল্লামা মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সে প্রতিষ্ঠানের হিফজ শিক্ষক হাফেজ মোহাম্মদ ফারুকের তত্ত্বাবধানে নাজেরাসহ হিফজ শেষ করেছে।
আরিফের সাফল্যে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।অধ্যক্ষ অছিয়র রহমান এই সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। হাফেজ আরিফ উদ্দিন ফটিকছড়ি উপজেলার বখতপুর গ্রামের ছিদ্দিক আহমদ বাড়ির মোহাম্মদ লোকমান ও রেনুকা আকতারের প্রথম সন্তান। প্রেস বিজ্ঞপ্তি।











