স্টার এডহেসিভস চট্টগ্রাম রিজিওনের সেলস এন্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স

| বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার এডহেসিভস লিমিটেডের চট্টগ্রাম রিজিওনের সেলস এন্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ কনফারেন্সে উপস্থিত ছিলেন স্টার এডহেসিভস লিমিটেডের হেড অব সেলস মো. মিরন খান, চট্টগ্রাম রিজিওন সেলস হেড মো. জাহাঙ্গীর আলম, বিজনেস কন্ট্রোলার মো. জুলফিকার আলী এবং ব্র্যান্ড ম্যানেজার রাজীব প্রতীম সাধু। অনুষ্ঠানে মো. মিরন খান বলেন, পণ্যের মানের ব্যাপারে স্টার এডহেসিভস আপোষহীন। ভোক্তা ও ব্যবসায়ীক অংশীদারদের মতামতের ভিত্তিতে গুণগতমান বজায় রেখে স্টার এডহেসিভস তার পণ্য বাজারজাত করে আসছে এবং আপনাদের সহযোগিতায় এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির পথে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সিপিডিএলের প্রপার্টি ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাত্র আট মাসে হাফেজ