ফটিকছড়ির সাবেক এম পি ও সাবেক চাকসু ভিপি মজহারুল হক শাহ চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উনার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে চট্টেশ্বরী রোডস্থ এলাকার বাসায় পরিবারের সবাই চিকিৎসাধীন আছেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।













