ক্যান্সারের কাছে হেরে গেল ছোট্ট রুজবা

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

বেঁচে থাকার সকল আশা শেষ পর্যন্ত নিরাশায় পর্যবসিত করে পৃথিবীর মায়া ছেড়ে মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে গতকাল সোমবার না ফেরার দেশে পাড়ি জমালেন মহেশখালীর মেধাবী ছাত্রী সৌরিনা হক রুজবা। সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের মুক্তিযোদ্ধা কক্সবাজার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ভাতিঝি এবং এসএম আজিজুল হকের মেয়ে।
মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ জানান, রুজবা আমার স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী। গতকাল সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা খাতের ঘাটতি পুষিয়ে নিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
পরবর্তী নিবন্ধআজ অধ্যক্ষ আবু তাহের স্মরণসভা