রাশেদ রউফ-এর অন্ত্যমিল দেমাগ | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:০০ পূর্বাহ্ণ জ্ঞানী মানুষ বিনয়ী হন থাকেন ভালোবাসাতে আশে-পাশের লোকগুলোকে রাখেন আলো-আশাতে। অল্প বিদ্যা ভয়ংকরী জ্বালিয়ে মারে অন্যকে হিংসুটে মন নিয়েই চলে হার মানায় সব বন্যকে। দেমাগ দেখায় যখন তখন কথায় সেরা, কাজে না; ‘খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না’।