হুদরোগের ঝুঁকি নির্ণয়ে চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘হেলথ চেক-আপ কার্ডিওভাসকুলার ঝুঁকি নির্ণয়’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম মনজুর মোরশেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং ডেভ কেয়ার ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক ডা. এম এ সাত্তার। তিনি তাঁর বক্তব্যে কার্ডিওভাসকুলার রোগের কারণ, বিভিন্ন ধরন, ঝুঁকির কারণ, আগাম ঝুঁকি নির্ণয়ের গুরুত্ব, PREVENT স্কোরিং সিস্টেম, প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য, PREVENT স্কোর ক্যালকুলেটরের ব্যবহার এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অধ্যাপক ডা. এ কে এম মনজুর মোরশেদ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এম এ ফয়েজ।

এতে প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক (ডা.) অনিরুদ্ধ ঘোষ, ডা. আব্দুল্লাহ আবু সাঈদ এবং সদস্য অধ্যাপক (ডা.) সৈয়দ আহমেদ, ডা. রুমানা রশীদ, স্বাস্থ্যসেবা দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধ দেশ গঠনে মানবিক মূল্যবোধ সম্পন্ন যুবসমাজ দরকার
পরবর্তী নিবন্ধবুয়েটে আবরার ফাহাদের নামে হবে নতুন হল : শিক্ষামন্ত্রী