হালদায় মরে ভেসে উঠল ২০ কেজির কাতলা মাছ

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও প্রায় ২০ কেজি ওজনের ১টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে। নদীর রাউজান অংশের পাহারাদার মো. রওশনগীর আলম জানান, গত মঙ্গলবার রাতে পচে যাওয়া মাছটি নদীতে ভাসতে দেখে উপরে তুলে আনেন তিনি। বিষয়টি রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানান। পরে তিনি এসে সুরতহাল রিপোর্ট করার পর মাটি চাপা দেয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স আনুমানিক ১১১২ বছর। তবে গায়ে গুরুতর কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পুরুষ মাছ। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে মাছটি মারা যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ২৬ রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধসরকারের সঙ্গে বোঝাপড়া করে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ নির্ধারণে ভূমিকা রাখব