রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) ও তাঁর পিতা হযরত শাহ রাহাত আলীর (রহ.) ১১৬তম ওরশ আগামীকাল বৃহস্পতিবার দরবারে বেতাগী আস্তানা শরিফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, জিকির, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।












