হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিম

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশনের প্রতিনিধিবৃন্দ ও পরিদর্শন টিম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রস্তাবিত ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নির্ধারিত জায়গা ও মেখল ইউনিয়নের জান আলী চৌধুরী বাড়ি সংলগ্ন রহিমপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। গত সোমবার প্রতিনিধিদল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার তাদের স্বাগত জানান।পরিদর্শন টিমে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের উপপরিচালক ডা.কামরুল আযাদ, ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশনের পাবলিক হেল্‌থ টেকনিক্যাল অফিসার আরিসারাওয়ান সুকনাওরাত, ডা. এফ.এম জাহিদ এবং ‘হো’ এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহসহ সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসারবৃন্দ,এমটি ইপিআই মো.ইব্রাহীম,স্যানিটারি ইন্সপেক্টর ওমর ফারুক, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. কামাল উদ্দীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত) অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবি এম আবু হানিফ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি , জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপোষ্য কোটা শূন্য, নতুন হল, উন্নত যাতায়াত ও স্বাস্থ্যসেবা পরিকল্পনা