হাটহাজারীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো. শাহাদাত (২২) নামের তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ভিকটিম ৮ম শ্রেণীর ছাত্রীকে গত সোমবার বেলা ১২ টার দিকে নিজ বসতঘরের সামনের রাস্তা থেকে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই এলাকার হাজী সোলায়মানের ছেলে মো. রবিউল আলম, মোজাফফরের ছেলে নুরুল আলম ও মো. সুলতানের ছেলে মো. শাহাদাতের সহায়তায় জোর পূর্বক মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে উল্লেখিত তিন জনের নামে হাটহাজারী মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।












