হরমুজ প্রণালিকে নিরাপদ করার সম্ভাব্য অভিযানের অংশ হিসেবে লোহিত সাগরে একটি বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে ফ্রান্স। খবর বিডিনিউজের।
বৈশ্বিক অর্থনীতির ওপর যে প্রভাব, তাতে গুরুত্বপূর্ণ জলপথটি ঘিরে পাল্টাপাল্টি অবরোধ তুলে নিতে দেওয়া প্রস্তাব বিবেচনা করার জন্য ওয়াশিংটন ও তেহরানের প্রতি বুধবার আহ্বানও জানিয়েছে তারা। সোমবার হওয়া গুলি বিনিময়ে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই যে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ ধমনী, সঙ্কীর্ণ ওই জলপথটির নিয়ন্ত্রণে নিতে হিমশিম খাচ্ছে, এ ঘটনা একইসঙ্গে চার সপ্তাহ ধরে চলা ভঙ্গর যুদ্ধবিরতিকে নড়বড়ে করে দিয়েছে, সমুদ্রে পাল্টাপাল্টি অবরোধের স্থায়ীত্ব বাড়ার ঝুঁকিও তৈরি করেছে, লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ যে আমাদের নতুন উদ্যোগ নিতে হচ্ছে তার কারণটা খুব সহজ। হরমুজে অবরোধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতির ক্ষতি যে ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং বৈরিতা দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিও অনেক বেড়ে যাবে, যা আমরা মেনে নিতে পারি না, ফরাসী সেনাবাহিনী বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে এমনটাই বলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা।














