বাঁশখালীর সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব বাহারঘোনা এলাকায় গতকাল বুহস্পতিবার বিকালে টর্নেডোর আঘাতে একটি বসতঘরের চালা উড়ে গেছে ।
জানা যায়, গতকাল বিকালে টর্নেডোর আঘাতে পূর্ব কাহারঘোনা হামিদুল্লাহ পুকুর সংলগ্ন জোবাইদার একটি বসতঘরের চালা উড়ে যায়। এ সময় জোবাইদা শিশু সন্তানদের নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ দমকা হাও্য়ার ছোবলে বাড়ির চাল অনেক দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয় জনগণ সেখান থেকে তা নিয়ে আসে। তবে এসময় কেউ আহত হয়নি।










