স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করার জন্য বরাদ্দ সময়ের তুলনায় বাংলাদেশ এক ওভার কম করেছে। এ কারণে আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট বাংলাদেশকে এই শাস্তি আরোপ করেন। বিবৃতিতে বলা হয়, ‘আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।’ বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকর ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন।

পূর্ববর্তী নিবন্ধশারদ সম্মাননায় সেরা ৫ পূজামণ্ডপের নাম ঘোষণা করলেন মেয়র
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম ২৪ ও ২৫ অক্টোবর