অনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম ২৪ ও ২৫ অক্টোবর

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব–১৫ এর চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ২৪ অক্টোবর মহানগরের খেলোয়াড়দের এবং ২৫ অক্টোবর উপজেলা খেলোয়াড়দের বাছাই কার্যক্রম চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ১০টা হতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, যে সকল খেলোয়াড়ের জন্ম তারিখ ০১–০১–২০১১ হতে ৩১–১২–২০১৩ এর মধ্যে শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দেরকে নিবন্ধনের লক্ষ্যে খেলোয়াড়ের অনলাইন ভেরিফাইড জন্ম সনদ, ছবি ও খেলোয়াড়ের পিতা–মাতার জাতীয় পরিচয় পত্রের কপি সাথে আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা
পরবর্তী নিবন্ধরংপুরের বিপক্ষে সিলেট ৭ রানে এগিয়ে