‘স্কুল-স্বাস্থ্য’ গ্রন্থটি শিশুকিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় দিক নির্দেশিকা হিসেবে বিবেচিত হবে

প্রকাশনা উৎসবে চসিক মেয়র

| মঙ্গলবার , ২৮ জানুয়ারি, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী অসাধারণ গুণের অধিকারী। তাঁর ‘স্কুলস্বাস্থ্য’ একটি গুরুত্বপূর্ণ ও অসামান্য গ্রন্থ। শিশুদের মানসগঠন, স্বাস্থ্য পরিচর্যা ও সুস্থ রাখার জন্য এটি একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, সিটি করপোরেশন শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে আসছে। সেজন্য এখাতে সর্বোচ্চ ভর্তুকি প্রদান করা হয়ে থাকে। সুন্দর দেশ ও জাতি গঠনের জন্য শিশুদের গড়ে তুলতে হবে। এক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে। শিশুদের পুষ্টি ও মেধার ঘাটতি পূরণে অভিভাবকদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য অভিভাবকদের সহযোগিতা দরকার।

তিনি গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুবিশ্ব আয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, লেখক ডা. প্রণব কুমার চৌধুরীর ‘স্কুলস্বাস্থ্য’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ সচিব) . কিসিঞ্জার চাকমা, অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় এত বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোছান্মৎ রাশেদা বেগম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ইফতেখার মুনিম, প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরী, প্রবোধ রায় চন্দন, সুলতানা রাজিয়া প্রমুখ।

.কিসিঞ্জার চাকমা বলেন, ডা. প্রণব কুমার চৌধুরী একজন গুণী ব্যক্তি, শিশুদের নিয়ে তিনি ভাবেন, শিশুদের নিয়ে তিনি লিখছেন, শিশুদের নিয়ে তিনি কথামালা সাজান। ৩৪৮ পৃষ্ঠার ৯টি অধ্যায়ের অসাধারণ বইটি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পড়া উচিত। প্রফেসর রীতা দও বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ডা. প্রণব কুমার চৌধুরী। তিনি তাঁকে ‘স্থিতধী ব্যক্তি’ হিসেবে ভূষিত করেন। ড. আনোয়ারা আলম বলেন, ডা. প্রণব একজন মানবিক ও আলোকিত মানুষ, তিনি জাতির ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে লিখছেন, নয়টি অধ্যায়ে বিভিন্ন সূচকে এটি একটি অসাধারণ গ্রন্থ।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, আমি চাই স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন সুস্থ থাকে। আমার ‘স্কুলস্বাস্থ্য’ গ্রন্থটি আমাদের শিশুকিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় দিক নির্দেশিকা কাজ করলে আমি ধন্য হবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে তারুণ্যের উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধ৩১ দফার সমর্থনে চকবাজার বিএনপির লিফলেট বিলি