সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের কারাতে শিক্ষার্থীদের গত জুন সেশনের কারাতে কিউ পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বেল্ট, সনদ ও এ প্লাস প্রাপ্ত দের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৩ সেপ্টেম্বর বুধবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রিন্সিপাল ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদ প্রদান করেন। এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ ও বাংলাদেশ কারাতে টিচার্স (কোচেস) অ্যাসোসিয়েশনের সভাপতি শিহান এ বি রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কারাতে কো–অর্ডিনেটরও সহকারী শিক্ষক মোহাম্মদ ইসতিয়াক করিম সাফিন, সহকারী শিক্ষক নিশাত নাগ, এসপিএসসি সহকারী কোচ সেনসী মোহাম্মদ ফারুক ও ওবায়দুল হক সাগর। জুন সেশনের কারাতে পরীক্ষায় এ প্লাস প্রাপ্তরা হলেন, জাজবির আহমেদ ও প্রাজ্ঞ্যনীল ভট্টাচার্য।













